রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে আইআরএস চুক্তি স্বাক্ষর করেছে রেনাটা
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:২২ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৫ ৫:২৬ পিএম  (ভিজিট : ৬৬)
X

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের ইন্টারেস্ট রেট সোয়াপ (আইআরএস) চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম ঔষধ উৎপাদনকারী কোম্পানি, রেনাটা পিএলসি। এই চুক্তি রেনাটাকে দীর্ঘমেয়াদি ঋণে সুদহারের পরিবর্তনশীলতা মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাও হবে সহজ। 

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় এবং রেনাটা পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এস. কায়সার কবির। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব কর্পোরেট কভারেজ, কর্পোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং (সিআইবি), ফারিয়া কবির; হেড অব মার্কেটস অ্যান্ড কর্পোরেট সেলস, সাবাহ সালেহীন আজিম; এবং রেনাটা পিএলসি-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, মুসতাফা আলিম আওলাদ। 

এই আইআরএস চুক্তির আওতায় রেনাটা, তাদের পাঁচ বছর মেয়াদি ঋণের ফ্লোটিং বা ভাসমান সুদহার সংক্রান্ত দায়কে ফিক্সড বা স্থির সুদহার প্রদানের চুক্তিতে রূপান্তর করতে পারবে। ফলে ঋণের মেয়াদকালে বাজারে সুদের হার বেড়ে গেলেও রেনাটা থাকবে সুরক্ষিত। পূর্ণ মেয়াদের জন্য নির্দিষ্ট হারে ঋণ পরিশোধের মাধ্যমে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি পুরো সময়জুড়ে একটি অনুমানযোগ্য নগদ প্রবাহের নিশ্চয়তা পাবে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, "স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বদা গ্রাহকদের সর্বাধুনিক আর্থিক সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগ আমাদের গ্রাহকদের আর্থিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা করে। এই আইআরএস চুক্তির মাধ্যমে আমরা দেশের একটি অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে পরিবর্তনশীল সুদের ঝুঁকি সামলাতে সহায়তা করছি। এ  চুক্তিটি আমাদের দেশীয় তথা বিশ্ববাজারের ব্যাংকিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উত্তম ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিশ্চয়তা প্রদানের যোগ্যতার একটি প্রতিফলন।" 
রেনাটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস. কায়সার কবির বলেন, “দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্প্রসারণ অব্যাহত রাখতে, কম খরচে নির্ভরযোগ্য অর্থায়ন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এই ইন্টারেস্ট রেট সোয়াপ চুক্তির মাধ্যমে, সুদের হারের ওঠানামার ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবো এবং একই সঙ্গে আমাদের নগদ প্রবাহের পূর্বাভাস আরও নির্ভরযোগ্য হবে। এ ধরনের আর্থিক স্থিতিশীলতা আমাদের উদ্ভাবন, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং বিশ্বব্যাপী উপস্থিতি শক্তিশালী করে বিনিয়োগ অব্যাহত রাখতে সহায়তা করবে। এতে করে আমরা, রোগীদের এবং সার্বিকভাবে সমাজকে আরও কার্যকরভাবে সেবা দিতে পারবো।"

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে ১২০ বছরেরও বেশি সময় ধরে অবিচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং এটি দেশের একমাত্র বহুজাতিক ইউনিভার্সাল ব্যাংক। দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার হিসেবে ব্যাংকটি উদ্ভাবনী দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ব্যবহার করে ক্লায়েন্টদের জন্য কাস্টমাইজড আর্থিক সমাধান প্রদান করছে। 

রেনাটা পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এর উৎপাদনকৃত পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঔষধ এবং পশুস্বাস্থ্য পণ্য। বর্তমানে রেনাটা, পার্টনারশিপের মাধ্যমে ৪৩টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝