রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভিপি নুর মার খায় তার কার্যকলাপের কারণে: জাপা নেতা মোস্তফা
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৭৪)
X

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার কার্যকলাপের কারণে কোথাও গিয়ে আটক হচ্ছে, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ হচ্ছে, আবার যেখানে সেখানে মার খায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাপা নেতা মোস্তফা বলেন, এই ভিপি নুর এক সময় আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে পা ছুঁয়ে সালাম করেছিল।

 অথচ এখন তারাই হয়ে গেছে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার। আমরা যারা নির্বাচন করেছি, তারা হয়ে গেছি ফ্যাসিস্টদের দোসর। এই হলো বর্তমান অবস্থা। ২০১৪ সালে যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমএস বাড়িতে থেকে তুলে নিয়ে গেল তখন একটা দলও তার পক্ষে কথা বলল না।

তিনি বলেন, কেউ যদি মনে করে রংপুরে জাতীয় পার্টি দুর্বল, তাহলে একবার এসে দেখুক। তাদের যদি শক্তিসামর্থ্য থাকে, আরও যদি তাদের কেউ থাকে, তাদের নিয়ে আসুক। তাদের হাত পা ভেঙে দেব। 

আমরা রংপুরের রাজনীতি করি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা অন্যায়কে বরদাস্ত করব না, আমরা কাউকে ছাড়ও দেব না। আমাদের পার্টি অফিস রক্ষা করব। এতে আমি জেলে যেতে পারি, আমি মারাও যেতে পারি। তবু অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সরকারে আসবে। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য বিএনপিকে কীভাবে আলাদা করে রাখা যায়, বিশেষ করে স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপিকে কালার করার চেষ্টা করছে। বিএনপির জনপ্রিয়তার ধস নামার জন্য তারা চেষ্টা করছে। এটা একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে মনে করি। নির্বাচন পেছানো এবং বিএনপির ভাবমূর্তি নষ্টের কাজে তারা ব্যস্ত আছে।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়েও জাতীয় পার্টি একাই নির্বাচন করেছেন, আগামীতে একাই নির্বাচন করবেন। নিজস্ব শক্তিতে বলীয়ান হয়ে জাতীয় পার্টি মাঠে লড়বে।

এসময় জাতীয় পার্টির কার্যালয় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ আজমল হোসেন লেবুসহ জাতীয় পার্টির মহানগর ও জেলার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকেই দলীয় অফিসে পাহারা বসায় জাতীয় পার্টি। এসময় সব পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝