রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোথাও না থেমেই যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার টোল পরিশোধ হয়ে যাচ্ছে বিকাশে
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৯৯)
X

কোথাও না থেমেই আরএফআইডি স্ক্যানের মাধ্যমে বিকাশ-এ টোল পরিশোধ করে সরাসরি যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার পারাপারের জন্য রেজিস্ট্রেশন চলছে। এ লক্ষ্যে দেশের দীর্ঘতম ফ্লাইওভারটির বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে বুথ যেখানে চার চাকার যানবাহনের (গাড়ি, জিপ, মাইক্রোবাস, পিকআপ ইত্যাদি) আরএফআইডি রেজিস্ট্রেশন করা হচ্ছে।

এদিকে, মোটরসাইকেল এর নিরবচ্ছিন্ন পারাপারের জন্য কিউআর রেজিস্ট্রেশন করা হচ্ছে বুথগুলোতে। টোল পয়েন্টে সেকেন্ডের মধ্যেই কিউআর স্ক্যান করে বিকাশ-এ টোল পরিশোধিত হয়ে ফ্লাইওভার পারাপার করতে পারছেন মোটরসাইকেল আরোহীরা।

স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে, ফ্লাইওভারের আটটি বের হওয়ার পথে আর লাইনে অপেক্ষা করে ক্যাশ টাকায় টোল দিতে হবে না। তার পরিবর্তে, যানবাহনের গায়ে লাগানো আরএফআইডি স্টিকারটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে কোথাও না থেমেই সরাসরি ফ্লাইওভারটি পার হওয়ার সুযোগ তৈরি করেছে। স্টিকারযুক্ত যানবাহনগুলো আরএফআইডি লেন ব্যবহার করে টোল প্লাজা পার হওয়ার সময় সেখানে স্বয়ংক্রিয়ভাবে বার খুলে যায়। ফলে বাড়তি কোন সময়ই লাগে না।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার এর বিভিন্ন প্রান্তে বসানো বুথগুলোর পাশাপাশি, বিকাশ অ্যাপের টোল আইকন থেকে ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার’ সিলেক্ট করেও আরএফআইডি রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে নিশ্চিত করলেই গ্রাহকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর নিকটস্থ রেজিস্ট্রেশন বুথ থেকে আরএফআইডি স্টিকার সংগ্রহ করতে হবে।

একই পদ্ধতিতে বিকাশ অ্যাপের টোল আইকন থেকে ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার’ সিলেক্ট করে অ্যাড ট্রিপ অপশন থেকে পে উইথ বিকাশ নির্বাচন করে ট্রিপ সংখ্যা, বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে ট্রিপ কিনতে হবে।

এছাড়া, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার-এর ট্রিপ কিনতে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০% ক্যাশব্যাক, দিনে ১০০ টাকা পর্যন্ত। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক মাসে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাক পাবার জন্য বিকাশ অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করে বিকাশ পেমেন্ট গেটওয়ে-এর মাধ্যমেই ট্রিপ কিনতে হবে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝