রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিআরইউতে সাবেক সভাপতি খাদেম ও বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীসহ প্রয়াত সদস্যদের জন্য দোয়ার আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:১০ পিএম  আপডেট: ০৪.১০.২০২৪ ৭:১৮ পিএম  (ভিজিট : ২২৯)
X

পেশাদার সাংবাদিকদের সংগঠন ,ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রয়াত পাঁচ সদস্যের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় ডিআরইউ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  

প্রয়াত পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন,ডিআরইউ’র সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, স্থায়ী সদস্য ও বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, ডিআরইউ’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক সীমান্ত খোকন, সাবেক কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান ও স্থায়ী সদস্য বদিউল আলম। তাদের মৃত্যুতে  আজ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

এসময় ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো: শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ বাদল, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, কার্যনির্বাহী সদস্য মিজান রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝