রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম
নোয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২১৫)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মনিরুজ্জামান মনির (৫৮) নামে জেলা পরিষদ সাবেক এক সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আজ শুক্রবার (০৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ভগ্নিপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। মনির স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও তার দলীয় পদবী জানা যায়নি।।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান তার এলাকার সমাজের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার সামাজিক মসজিদে নামাজ পড়ে সিএনজি যোগে বসুরহাট বাজারে যাচ্ছিলেন তিনি। এসময় চৌরাস্তা এলাকায় তার সিএনজি গতিরোধ করে একদল দূর্বৃত্ত। পরে তারা সিএনজি থেকে নামিয়ে মনিরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আহত মনিরকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শমতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ. দৈ. /কাশেম/ সাদ্দাম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝