রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ৮৭)
X


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক জারিকৃত মাস্টার সার্কুলারের আওতায় বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক প্রতিবেদন নিয়ে সম্প্রতি একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫২ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে, যাতে দ্রুত বিনিয়োগ আদায় নিশ্চিত করা যায়। কারণ, এটি আমানতকারী, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে গুণগতমানসম্পন্ন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নতুন শ্রেণীকরণ রিপোর্টিং সিস্টেম যথাযথভাবে শিখে তা কর্মক্ষেত্রে প্রয়োগের পরামর্শ দেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝