রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ৭৮)
X

মিডল্যান্ড ব্যাংকের ব্র্যাক হেলথকেয়ারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্র্যাক হেলথকেয়ার, ব্র্যাক এন্টারপ্রাইজ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, রোগী-কেন্দ্রিক ও সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা প্রদানে নিবেদিত। প্রতিষ্ঠানটি একাধিক স্বাস্থ্যকেন্দ্র এবং একটি মডেল ফার্মেসি পরিচালনা করছে। 
আজ সোমবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম, গুলশান-২, ঢাকায়। মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মোঃ নাজমুল হুদা সরকার এবং ব্র্যাক হেলথকেয়ার-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মোঃ রকনুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই অংশীদারিত্বের আওতায়, মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী গ্রাহক ব্র্যাক হেলথকেয়ার-এর ফার্মেসি ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সর্বো”চ ১৫% ছাড়ে প্যাথলজিক্যাল, বায়োকেমিক্যাল এবং ইমিউনোলজিক্যাল টেস্ট, ১৫% ছাড়ে রেডিওলজি ও ইমেজিং টেস্ট এবং ৫% থেকে ৮% ছাড়ে প্রেসক্রিপশনকৃত ওষুধ উপভোগ করতে পারবেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মোঃ আবেদ-উর-রহমান এবং ব্র্যাক হেলথকেয়ার-এর হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোঃ রাজিব হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝