রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে চীনা হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত টেক্সটাইল মাঠ পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
মোঃ হারুন উর রশিদ (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৫৭)
X

নীলফামারীতে চীন সরকারের উপহার হিসেবে আধুনিক এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনে প্রস্তাবিত দারোয়ানী টেক্সটাইল মাঠের ২৫ একর খাস জমি পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন পতিত খাস জমি পরিদর্শনকালে তার সফরসঙ্গী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদসহ উৎসুখ জনতার উপস্থিতি ছিলো দেখার মতো।

পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নীলফামারীর নটখানায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতাল ঘুরে দেখেন তিনি।  

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪ দশমিক ৮৯ একর জমি হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব আকারে চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে এই জায়গাতেই এক হাজার শয্যার হাসপাতাল নির্মিত হবে।

পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সাংবাদিকদের বলেন, “চীন সরকারের এই উপহার কেবল নীলফামারীর জন্য নয়, বরং উত্তরবঙ্গসহ দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। রাজধানীতে না গিয়েই মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে।”

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝