রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় - ৪ জন,মুন্সিগঞ্জে প্রাইভেটকারের চাপায় -৩ জন মারা যায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় ও মুন্সীগঞ্জের পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত- ৭
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:৩৭ পিএম  আপডেট: ২২.০৮.২০২৫ ৭:৪৩ পিএম  (ভিজিট : ১৪২)
X

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ৪ জন এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদি খানের নিমতলায় প্রাইভেট কারের চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যুও খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পৃথক সড়ক দূর্ঘটনায় ৭ জনের মৃত্যুও খবর পাওয়াগে। আজ শুক্রবার প্রত্যক্ষদর্শি ও সংম্লিষ্ট থানা পুলিশ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান গণমাধ্যমকে জানান,আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের রামপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি আরো জানান, হঠাৎ একটি কাভার্ডভ্যান উল্টে একটি প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এই দুর্ঘটনায় প্রাইভেট কারের ৪ যাত্রী ছিলেন তারা সবাই মারা যায়। তাদেও নাম ও পরিচয়: মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে প্রাইভেট কারচালক আবুল হাশেম (৫০), আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। তারা সকলেই কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা।

এসআই আনিসুর রহমান দূর্ঘটনার  কারণ হিসেবে উল্লেখ করেন, পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস বিপরীত লেনে গিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি উল্টে গিয়ে প্রথমে বাসের পেছনে থাকা একটি প্রাইভেট কার এবং পরে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চারজন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার  গণমাধ্যকে বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা নিহত- ৩ :

এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের নিমতলায় প্রাইভেট কারের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত  পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত যুবকের নাম ইমন (২০)।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দকী গণমাধ্যমকে জানান, শ্রীনগর থেকে নিমতলাগামী রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটর সাইকেলের চালকসহ ৪ জন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাার্ভিস লেনে পড়ে যায়। ওইসময় বিপরীত দিক ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেট কারটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আওলাদ ও হাবিলের মৃত্যু হয়। স্থানীয়রা অপর দুজনকে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন একজন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দকী জানান, দুর্ঘটনা ঘটানো প্রাইভেট কারটি চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গতন বৃহস্পতিবার দিবাগ রাত পৌনে  ১১ এগারটার দিকে নিমতলা এলাকায় হয় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, শ্রীনগরে কাজ শেষে একই মাটরসাইকেলে সিরাজদিখানে ফিরছিলেন ৪ বন্ধু আওলাদ হোসেন, হাবিল, কাইয়ুম ও ইমন। পথে নিমতলা এলাকায় একটি প্রাইভেটকারের চাপায় মাটরসাইকেল আওলাদ, হাবিল ও কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান। আহত ইমনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ৪ জনের বাড়িই সিরাজ দিখানের রশুনিয়া এলাকায়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝