রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬০ দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ
গাইবান্ধায় কলেজছাত্র সিজু হত্যা,থানার ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:১৫ পিএম  আপডেট: ২১.০৮.২০২৫ ৫:৩৫ পিএম  (ভিজিট : ১২৪)
X

বহুল আলোচিত গাইবান্ধার সাঘাটায় কলেজছাত্র সিজু মিয়া হত্যার ঘটনায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৫ জনের নামে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামি ৬০ দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) মামলাটি করেন নিহত সিজুর মা রিক্তা বেগম। গাইবান্ধা সাঘাটা থানার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক পাঁপড়ি বড়ুয়া অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আগামি ৬০ দিবসের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

মামলার ১৫ জনের নাম উল্লেখসহ ৪-৫ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়। নামীয় আসামিরা হলেন, সাঘাটা থানার ওসি বাদশা আলম, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই মশিউর, এএসআই মহসিন আলী সরকার, এএসআই আহসান হাবিব, এএসআই উজ্জল, এএসআই (ডেউটি অফিসার) লিটন মিয়া, হামিদুল ইসলাম, আজাদুল ইসলাম, নয়ন চন্দ্র, জয় চন্দ্র, ধর্মচন্দ্র বর্মণ, সাব্বির হোসেন, ইউসুফ আলী, মমিনুল ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কলেজছাত্র সিজু মিয়াকে পরিকল্পিতভাবে থানায় ডেকে নিয়ে আসামিরা হত্যা করেন। পরে তা ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে।

গাইবান্ধা আদালতের পুলিশের উপ-পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে শুনেছি। তবে, আদেশের কাগজটি এখনো হাতে পাইনি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝