টানা পঞ্চমবারের মতো পুরস্কার পেলো সিটি ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
সিটি ব্যাংক সাসটেইনেবল ব্যাংক ২০২৪-এর প্রথম পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। টানা পঞ্চমবারের মতো এই পুরস্কার পেলো সিটি ব্যাংক। এই প্রথম বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এ বিষয়ক র্যাংকিং প্রকাশ করেছে।
আজ বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিনকে পুরস্কার তুলে দেন।
এসময় গভর্নর বলেন, যার যোগ্য নেতৃত্বে সিটি ব্যাংক এগিয়ে যাচ্ছে সেই এমডি ও সিইও মাসরুর আরেফিনকে বিশেষভাবে অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই ব্যাংকের সকল স্তরের সহকর্মীদের। কৃতজ্ঞতা বাংলাদেশ ব্যাংকের সবার প্রতি। আর সিটি ব্যাংকের ঐতিহাসিক অর্জন আসলে আমাদের সকল গ্রাহকের অর্জন। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।
এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার উপস্থিত ছিলেন।




















