রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ছাত্র প্রতিনিধিসহ আটক ১০
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:১২ পিএম   (ভিজিট : ১৬৩)
X

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি পুলিশের বাধায় ভন্ডুল হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে কয়েকজন আহত এবং কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনায় আহত ও হেফাজতে নেওয়া আন্দোলনকারিদের সকলের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সাবেক সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া রয়েছেন।

আন্দোলনকারি চাকরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন, সকালে উখিয়া সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তার মোড়ে ৪০/৫০ জন ভুক্তভোগী শিক্ষক অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়া সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখে। এক পর্যায়ে পুলিশ এসে আন্দোলনকারিদের সরে যেতে নির্দেশ দেয়। 

একপর্যায়ে আন্দোলনকারিদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। ঘটনায় ৭/৮ জন আন্দোলনকারি শিক্ষক আহত হন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১০/১৫ জন আন্দোলনকারিকে আটক করে নিয়ে যায়। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা সেখানে কয়েকজনকে হেফাজতে নিয়েছি। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝