এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক

এসবিএসি ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে আজমঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এজিএম-এ ব্যাংকের ২০২৪ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারদের সম্মতিতে পাস হয়। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, পরিচালক মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোঃ নাজিমুদ্দৌলা, এবং বিভিন্ন বিভাগের প্রধান ও শীর্ষ নির্বাহীগণও উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি ও ইভিপি মো. মোকাদ্দেস আলী।
সভায় ব্যাংকের অর্থনৈতিক ফলাফল নিয়ে আলোচনা করা হয় এবং ব্যাংকটির আর্থিক সূচকগুলো তুলে ধরা হয়। ২০২৪ সালে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮৩ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৪% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি, ঋণ ও অগ্রিম পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২% বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬০ কোটি টাকা এবং পরিচালন মুনাফা হয়েছে ২৭২ কোটি টাকা।
এছাড়া, ব্যাংকটি ২০২৪ সালে ৩ হাজার কোটি টাকার রফতানি, ৪ হাজার কোটি টাকার আমদানি এবং ১ হাজার ১৪৫ কোটি টাকা রেমিট্যান্স আহরণ করেছে।




















