বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
দুই কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ,
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৫ ৭:৫৮ পিএম  (ভিজিট : ১০২)
X

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ৭ জনের বিরুদ্ধে দুই কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন- প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মোতালিব হোসেন, মো. শহিদুল ইসলাম, জিসিসির সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল, শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ও প্লুটু চাকমা।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত কার্যালয় গাজীপুরে মামলাটি দায়ের করেন।

দুদকের করা মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অভিনব উপায়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কোনাবাড়ি শাখায় গাজীপুর সিটি করপোরেশন নামে ভুয়া হিসাব খুলে সিটি করপোরেশনের ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের টঙ্গি শাখায় ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামে খোলা চলতি হিসাব খোলা হয়। চলতি হিসাব খোলার সময় কেওয়াইসি ফর্মে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর তার ব্যক্তিগত বাংলালিংক নম্বরটি ব্যবহার করেন। এছাড়া ব্যাংক হিসাব গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো সভার রেজ্যুলেশন ব্যতীত সাবেক মেয়র আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একক স্বাক্ষরে পরিচালিত হয়েছে।

প্রতারণামূলকভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে হিসাবটি খোলা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, ব্যাংক হিসাবটি খোলার পর ২০২১ সালের মার্চ পর্যন্ত ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা করা হয়েছে এবং ২ কোটি ৬০ লাখ টাকা নগদে, ৮ হাজার ৫ টাকার পে-অর্ডার ও বাকী ১৬ হাজার ৯৯০ টাকা হিসাব পরিচালনা সংক্রান্ত ভ্যাট ও অন্যান্য বাবদ কর্তন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝