রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাফলংয়ের পাথর লুটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা
সিলেট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৩২)
X

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথরকোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।

গতকাল সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ। মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী চলতি আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে জাফলং গেজেটভুক্ত পাথরকোয়ারি থেকে অবৈধভাবে জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করেছে, যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

তদন্ত সাপেক্ষে শনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি তোফায়েল আহমদ। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পরে যারা পাথার লুটপাট করেছিল, তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝