রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সোনালী ব্যাংক ও কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজের মধ্যে চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১২১)
X

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিবিধ ফি ও চার্জ অনলাইনে পরিশোধের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সাথে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের চুক্তি স্বাক্ষর হয়েছে। 

আজ সোমবার (১৮ আগস্ট)  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদ ও কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের প্রিন্সিপাল নুর বানু চৌধুরী স্বাক্ষর করেন। 

এই চুক্তির ফলে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। 








Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝