রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
পেইজ মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের লেনদেন সহজ হলো বিকাশে
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৮৫)
X

এবার, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর ২ লাখ ১০ হাজার সদস্যের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশ-এ। প্রতিষ্ঠানটির সদস্যরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে সহজ কয়েকটি ধাপে এই কিস্তি জমা দিতে পারছেন। এই মুহূর্তে পেইজ ডেভেলপমেন্ট সেন্টার সহ ৬৪টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি সদস্যের সঞ্চয় ও ঋণের টাকা সহজেই জমা দেয়ার সুযোগ তৈরি হলো বিকাশ অ্যাপের মাধ্যমে।

এ লক্ষ্যে, সম্প্রতি বিকাশ এর প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ই-ভিপি ও হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী ও মাইক্রোফাইন্যান্স পেমেন্ট এর ভিপি তারিকুল ইসলাম এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইউনুস, ডিরেক্টর মো. মুজিবুর রহমান, মো. এ ডব্লিউএম ওয়াহিদুজ্জামান ও মো. আব্দুর রউফ ভুঁইয়া।

পেইজ ডেভেলপমেন্ট সেন্টার সারা দেশে ১৬২টি শাখার মাধ্যমে ২ লক্ষ ১০ হাজারেরও বেশি সদস্যকে সেবা প্রদান করে আসছে যাদের অধিকাংশই প্রত্যন্ত বা গ্রামীণ অঞ্চলে বসবাস করেন। বিকাশ-এর ‘মাইক্রোফাইন্যান্স’ সেবাটি এইসব সদস্যদের আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং দক্ষতার সাথে সম্পন্ন করার সুযোগ করে দেবে। ফলে, সদস্যদের আর সশরীরে সংস্থার শাখায় গিয়ে নগদ টাকা লেনদেন করতে হবেনা, বরং ঘরে বসেই যেকোনো সময়ে বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ তৈরি হবে।

একই সাথে এই পার্টনারশিপ, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার-এর আর্থিক ব্যাবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ করবে, পাশাপাশি, সদস্যদের ঋণ ও সঞ্চয়ের কিস্তি সংগ্রহকে করবে ঝামেলাহীন ও নিরবচ্ছিন্ন। এই পার্টনারশিপ, মাইক্রোফাইন্যান্স খাতে বিকাশ-এর সেবার পরিধিকে আরও বিস্তৃত করবে এবং সারা দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝