বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
গণতন্ত্র বিনষ্টের মূলে রাজনীতিবিদরাই দায়ী, বাউফলে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৪১৭)
X

পটুয়াখালী বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে অন্ত: বিতর্ক প্রতিযোগীত-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোব) দুপুর সাড়ে ১২টায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের হল রুমে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় পক্ষ দলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার,তামীমা সুলতানা ও সানজিদা খানম এবং বিপক্ষ দলে অংশ নেয় ফারজানা আক্তার মেঘলা, জান্নাতুল ফেরদৌস ও দিল আফরোজা। এতে বিজয়ী হয় বিপক্ষ দল। 

প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা সানজিদা খানম। বিতর্ক প্রতিযোগীতায় প্রতিপাদ্য বিষয় ছিলো ‘গণতন্ত্র বিনষ্টের মূলে রাজনীতবিদরাই দায়ী’। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব আলমের সভাপতিত্বে বির্তক প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়ীত্ব পালন করেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (চলিত দায়ীত্ব) মু. অহিদুজ্জামান সুপন, দৈনিক বার্তা ও আনন্দ টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম.নাজিম উদ্দিন, দৈনিক ভোরের পাতা ও মাইটিভির’র বাউফল প্রতিনিধি অহিদুজ্জান ডিউক, কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. নাজমুল হাচান।

 বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে মডারেটরের ভূমিকা পালন করেন সিনিয়র শিক্ষক এস.এম মাইনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম, সমাজ সেবক আমিনুল হক কেনান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিচারক ও অতিথিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


আ. দৈ. /কাশেম/ নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝