রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দিনের রিমান্ডে মাইটিভির চেয়ারম্যান নাসির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৩৬ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৫ ৬:৩৯ পিএম  (ভিজিট : ১৮০)
X

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে চিহ্নিত ,বেসরকারি টেলিভিশন স্টেশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  আজ রোববার (১৮ আগস্ট) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ সোমবার রিমান্ডের আদেশ দেন।

এরআগে আজ রোববার নাসিরকে এদিন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান।

রিমান্ড আবেদনে বলা হয়, তদন্তে জানা গেছে- মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী সরকারের মদদপুষ্ট, আজ্ঞাবহ হয়ে মাইটিভির দায়িত্বশীল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হয়ে মো. নাসির উদ্দিন সাথী উসকানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। তার এমন উসকানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও আইনশৃঙ্খলাবাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে আসাদুল হক বাবু মারা যান বলে তদন্তে এসেছে।

তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, তদন্তে উঠে এসেছে, মাইটিভির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদের নাসির উদ্দিন সাথী সাংবাদিকতার পেশায় গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ও দায়িত্বে থেকেও তার অনৈতিক প্রভাব ও প্রতিপত্তিতে দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে সাবেক সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলমতকে প্রত্যাখান করেছে। প্রকৃত ঘটনা, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত করার জন্য ও রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। গোয়েন্দা পুলিশের একটি দল রোববার নাসির উদ্দিন সাথীকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝