রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের ক্যাশলেস সেবা সমৃদ্ধ করতে ট্রাস্ট ব্যাংক-বিকাশ চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৩২)
X

ডিজিটাল লেনদেনে গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়াতে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ যৌথভাবে নতুন সেবা প্রদানে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে ডিপিএস খোলা, সমৃদ্ধ ব্যাংক টু বিকাশ বা বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার, ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ মার্চেন্ট পয়েন্টে সরাসরি পেমেন্ট, এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের জন্য ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সহ একাধিক সেবা চালু হবে।

রবিবার (১৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এর উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে এই চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংকের জেনারেল সার্ভিস এন্ড সিকিউরিটি ডিভিশন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ (অবঃ) এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠান দু’টি ইতোমধ্যে ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, অ্যাড মানি, ট্রান্সফার মানি এবং রেমিটেন্স সেটেলমেন্ট ব্যাংক সেবা দিয়ে আসছে। নতুন চুক্তির ফলে ৮ কোটিরও বেশি গ্রাহক বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে সাপ্তাহিক ও মাসিক ডিপিএস খোলার সুযোগ পাবেন। ট্রাস্ট ব্যাংক ও বিকাশের সমন্বিত সেবায় ফান্ড ট্রান্সফার হবে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময়। এ ছাড়া, ট্রাস্ট ব্যাংকের ২৪ ঘন্টার ক্যাশ ব্যবস্থাপনায় যুক্ত হবেন বিকাশ-এর সারাদেশজুড়ে তিন লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট।

আহসান জামান চৌধুরী বলেন, “২৫ বছরের বেশি সময় ধরে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ব্যাংকিং সেবা দিচ্ছে ট্রাস্ট ব্যাংক। বিকাশের সঙ্গে আমাদের সম্পর্ক আস্থা ও সহযোগিতার, ভবিষ্যতে তা আরও বিস্তৃত ও গ্রাহক-কেন্দ্রিক হবে।”

কামাল কাদীর বলেন, “ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিকাশ কাজ করে যাচ্ছে। এই চুক্তি সাধারণের জন্য আর্থিক সেবা সহজ করবে এবং ডিজিটাল লেনদেন ইকোসিস্টেম শক্তিশালী করবে।”


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝