রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের ১৯ শতাংশ রিটার্ন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৮৯)
X

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বিনিয়োগকারীদের জন্য তৈরি করেছে আরেকটি সাফল্যের দৃষ্টান্ত। ফান্ডটি গত এক বছরে বিনিয়োগে দিয়েছে ১৯ শতাংশ রিটার্ন, যা দেশের ফিক্সড ইনকাম খাতে এক ব্যতিক্রমী অর্জন।

রবিবার (১৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করা ফান্ডটির মোট রিটার্ন এখন ৩০ শতাংশ, যা দেশের বাজারে বিরল। এ পর্যন্ত ফান্ডটির আকার দাঁড়িয়েছে ২৮০ কোটিরও বেশি টাকা, যা এটিকে দেশের সবচেয়ে বড় ফিক্সড ইনকাম ফান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ফান্ডটির সব বিনিয়োগই করা হয়েছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে, ফলে এতে ডিফল্ট ঝুঁকি নেই। পাশাপাশি রয়েছে সহজে অর্থ উত্তোলনের সুবিধা এবং মূলধন সুরক্ষার নিশ্চয়তা। ঝুঁকিমুক্ত ও স্থিতিশীল রিটার্ন খুঁজছেন এমন বিনিয়োগকারীদের কাছে এটি এক নিরাপদ ও আস্থার জায়গা।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “আমরা আমাদের বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্ট এবং সহকর্মীদের অব্যাহত সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। এই অর্জন আমাদের শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশল এবং মূলধন সুরক্ষার প্রতিশ্রুতিরই প্রতিফলন। সামনে আরও উন্নত মানদণ্ড স্থাপনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝