রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবানে ছিনতাইয়ে জড়িত পরিসংখ্যান কার্যালয়ের গাড়িচালক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট :
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:১৬ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৫ ৫:২১ পিএম  (ভিজিট : ১৪০)
X

বান্দরবানে জেলা পরিসংখ্যান কার্যালয়ের গাড়ি চালক শাহাদাত হোসেন ওরফে সাজুকে (৪৫) ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ / গতকাল রোববার (১৭ আগস্ট) ভোরে কক্সবাজারের চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বেলা একটায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, তিন দিন আগে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কক্সবাজারের চকরিয়ার খুটাখালী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেপ্তার করে। পাশাপাশি তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহাদাতের বাড়ি বান্দরবান শহরের ইসলামপুরে। এর আগে তিনি চকরিয়ায় থাকতেন। জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শাহাজান জানিয়েছেন, শাহাদাত হোসেন আউটসোর্সিংয়ে পরিসংখ্যান দপ্তরের গাড়িচালক হিসেবে কাজ করেন। তাঁর নিয়োগ করা কোম্পানি থেকে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না জানিয়ে আসছিলেন। ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি জানা নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১টার দিকে ব্যবসায়ী নিখিল কান্তি দাশ বাসায় ফেরার পথে উপজেলা পরিষদ কার্যালয় এলাকার প্রধান সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁর কাছ থেকে ২ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী। ঘটনার পর নিখিল কান্তি দাশ থানায় মামলা করেন। এরপর পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে। এবং রোববার ভোরে তাকে গ্রেপ্তার করে।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝