রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর স্টল উদ্বোধন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৮৮)
X

হজ্জ এজেন্সী এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ্ ফেয়ার ২০২৫ এর কো-স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের উপস্থিতিতে স্টলের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।

এ সময় হাব-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টল উদ্বোধনকালে মোঃ রাফাত উল্লা খান বলেন, হজ গমনে”ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। সে লক্ষ্য পূরণে ব্যাংকটি হজ ও ওমরাহ্ গমনে”ছুদের সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার সকালে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ্ ফেয়ার ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝