সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দর্শনা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৩৮)
X

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ২২ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি (ইমিগ্রেশন চেকপোস্ট) কমান্ডার এনামুল কবির। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার।

হস্তান্তরকৃত ২২ জন বাংলাদেশির মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। তাদের বাড়ি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুর, খুলনা, রাজবাড়ী, নরসিংদী, পিরোজপুর, শরীয়তপুর, বাগেরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায়।

বিজিবি সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে বিভিন্ন সময় এসব ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে হায়দারাবাদসহ বিভিন্ন অঞ্চলে ড্রাইভিং, দোকান ও হোটেল শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি ভারতের অভ্যন্তরে পরিচালিত বিশেষ অভিযানে তারা আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। কারাদণ্ড শেষে আইনি প্রক্রিয়া ও দুই দেশের সমন্বয়ে আজ তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিজিবি জানিয়েছে, হস্তান্তরের আগে প্রত্যেকের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হয়েছে এবং সকলেই বাংলাদেশের নাগরিক বলে প্রমাণিত হয়েছে। পরে তাদের দর্শনা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে এসব বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝