রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংক ও ক্লিনিকল-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১১৮)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) গত ৪ আগস্ট ক্লিনিকল-এর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। 

ক্লিনিকল দেশের একমাত্র টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যেখানে যে কেউ সরাসরি অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে, গুলশান-২, ঢাকায়। মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মোঃ নাজমুল হুদা সরকার এবং ক্লিনিকল-এর চিফ অপারেটিং অফিসার মি. পারভেজ আহমাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের আওতায়, মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী গ্রাহক ক্লিনিকল অ্যাপ এবং ওয়েবসাইট থেকে টেলিমেডিসিন প্যাকেজে সর্বো”চ ৪০% এবং হেলথ প্যাকেজে ১৫% ছাড় উপভোগ করতে পারবেন।

এছাড়াও, মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মোঃ আবেদ-উর-রহমান এবং ক্লিনিকল-এর হেড অব টেকনোলজি শাবা শামস অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন, সাথে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝