রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শুধু শাস্তি দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয়: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:৩৩ পিএম  আপডেট: ১২.০৮.২০২৫ ৫:৫৮ পিএম  (ভিজিট : ১৪০)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, শুধু শাস্তি দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে পারস্পারিক আন্তরিকতা ও সুসম্পর্কই পারে দুর্নীতি অনেকাংশে লাঘব করতে। দুদক সেবাদাতা ও গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করে যাচ্ছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) রংপুর বিভাগীয় পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় কর্মকর্তা/কর্মচারীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। ওই সভায়  দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোঃ তানজির আহমেদ ।  তিনি আরো জানান, আজ  দুপুরে নগরীর আলমনগর স্টেশন রোডে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের  সাথে দুদক চেয়ারম্যান কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে দুদকের কার্যক্রম এই অঞ্চলে আরও বিস্তৃত হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হবে।  

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, ‘আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা যদি নিজেদের জায়গায়  সুশাসন প্রতিষ্ঠা করি ন্যায় বিচার করি, এটার জন্য বেশি চিন্তা করার দরকার নেই। প্রত্যকে যার যার জায়গাতে চেষ্টা করি, সুশাসন আমরা রাষ্ট্রকে উপহার দিতে পারব।’ তিনি  অফিস অটোমেশন, টেন্ডারিং প্রক্রিয়ার আধুনিকায়ন, নিজ দপ্তরের দুর্নীতি প্রতিরোধের উপর জোর প্রচেষ্টা চালাতে বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দুর্নীতির বিপক্ষের মানুষ। তার উপদেষ্টা পরিষদের কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হন, সেক্ষেত্রেও তিনি তাদের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। অভিযোগ সুনির্দিষ্ট হলে দুর্নীতি দমন কমিশনের বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদ পারে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে। তিনি দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝