রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৮০)
X

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের খুরশেদ আলীর বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। এ সময় বাড়ির ভেতর থেকে খুরশেদ আলীর ছেলে সেলিম রেজাকে আটক করা হয়। তাঁর শয়নকক্ষ থেকে ২১ বোতল ফেনসিডিল, ৪২ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে ‘জুলাই যোদ্ধা’ স্বাস্থ্য কার্ড উদ্ধার করা হয়।

সেলিম রেজা দাম্ভিক ভঙ্গিতে হাজতে বলেন, ‘আমি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা।’ তবে তাঁর পরিচয়পত্রের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) লিখন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকসহ আটক যুবক নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করেছেন। তাঁর কাছে পাওয়া জুলাই যোদ্ধার স্বাস্থ্য কার্ডটি যাচাই-বাছাই করা হচ্ছে। সেলিম রেজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝