রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৪৮ পিএম  আপডেট: ১০.০৮.২০২৫ ৬:৫১ পিএম  (ভিজিট : ১৩৭)
X

বেসরকারি টেলিভিশন চ্যালেঞ্জ ‘একাত্তর টিভির’ প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে রাজধানীর বনানী থানার চাঁদাবাজির এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সাথে এরপর কারাবন্দি মোজাম্মেল বাবুকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ  রোববার (১০ আগস্ট) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে অন্যমামলায় কারাবন্দি আসামিকে হাজির করেনওই মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন। একই সাথে আসামিকে বনানী থানার চাঁদাবাজির এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার আবেদনটির ওপর শুনানি শেষে আসামিকে গ্রেপ্তার দেখান এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য,গতবছর  ১৬ সেপ্টেম্বও এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। পরের দিন জুলাই আন্দোলনকেন্দ্রিক রমনা থানার এক হত্যা মামলায় মোজাম্মেল বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৩ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির।

অভিযোগে বলা হয়েছে, সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন। আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝