রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংক উপহার হিসেবে ‘বিসিএসআইআর’ কে মাইক্রোবাস প্রদান
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৫:১৬ পিএম   (ভিজিট : ১১০)
X

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (ইঈঝওজ) এর কর্মকর্তাদের  জন্য একটি মাইক্রোবাস প্রদান করেছে। 

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোহাম্মদ আলী বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ‘বিসিএসআইআর’ এর চেয়ারম্যান ড. শাহানা আহমেদের নিকট আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ  ‘বিসিএসআইআর’ এর সদস্য (অর্থ) মোঃ তৌফিক ইলাহী চৌধুরী, সদস্য (প্রশাসন) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (সাইন্স এন্ড টেকনোলজি) ড. মোছাঃ হোসনে আরা বেগম ও সেক্রেটারি মোঃ শহিদুল হক পাটোয়ারী এবং পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান, সাইন্স ল্যাবরেটরী শাখা প্রধান মোহাম্মদ বেলাল হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, এর বাহিরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক ইঈঝওজ কে মাইক্রোবাস প্রদান করেছে। তিনি আরও বলেন, এই উপহার অনাগত দিনগুলোতে দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝