রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে পৃথক ঘটনায় ২ ড্রাইভার নিহত, আহত ২০
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:২৯ পিএম   (ভিজিট : ২২৬)
X


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার  ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে পৃথক  স্থানে দুর্ঘটনায় দুটি পরিবহনের দুই  ড্রাইভার নিহত ও অন্তত  ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও মালিগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ভাঙ্গা- মাওয়া  এক্সপ্রেসওয়েতে প্রায় ৫ কি.মি ব্যাপী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। বুধবার ( ২ অক্টোবর) বেলা  ১১ টার দিকে মহাসড়কের পুলিয়া বাজার এলাকায়  একজন এবং দুপুরে   ব্রাহ্মণপাড়া এলাকায় একজন সহ পৃথক দুটি  দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলো -ঝালকাঠির দুলাল হাওলাদারের ছেলে  কভারভ্যানের  চালক মিরাজ হাওলাদার এবং বাগেহাটের বানারীপাড়ার ইমদাদ হোসেন।

শিবচর হাইওয়ে থানার এস,আই আশিকুজ্জামান জানান, ভাঙ্গা উপজেলার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া এলাকার এক্সপ্রেসওয়েতে দাড়িয়ে থাকা  আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানকে   ঢাকা থেকে নড়াইলগামী পরিবহন  ধাক্কা দিলে এর চালক ইমদাদ হোসেন গাড়ীর নিচে চাপাঁ পড়ে নিহত এবং  আরও ২০ যাত্রী আহত হয়। 

এছাড়া পৃথক ঘটনায় দুপুরের দিকে পুলিয়া এলাকায় পৃথক ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মিরাজ হাওলাদার নিহত হয়।

আ. দৈ. /কাশেম/রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝