রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসবিএসি ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১০৩)
X

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর চট্টগ্রাম অঞ্চলের শাখার কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি একটি স্থানীয় হোটেলে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোঃ রবিউল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ সময় এসবিএসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, ব্যাংকিং অপারেন্স বিভাগের প্রধান মোঃ মাসুদুর রহমান এফসিএ, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী এফসিএস, ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃ আব্দুল মান্নান, প্রধান অর্থ কর্মকর্তা মান্নান বেপারী, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং লিগ্যাল অ্যাফেয়ার্স এন্ড রিকভারি ডিভিশনের মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ ইমতিয়াজ। সভায় চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের সার্বিক কার্যক্রম, বিশেষ করে আমানত বৃদ্ধি ও ঋণ আদায়ের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। কর্মকর্তাদের পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে করণীয় নির্ধারণে দিকনির্দেশনা প্রদান করা হয়।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝