রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৩৭)
X

গাজীপুরে থানার সামনে সাংবাদিককে পাথর দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরের সদর থানার সামনে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন সৌরভ (৩২) উত্তর ছায়াবিথী এলাকায় বসবাস করেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো নামে একটি পত্রিকায় কাজ কর্মরত।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সদর মেট্রোপলিটন থানা এলাকায় ওই যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যায় একদল যুবক। এক পর্যায়ে তাকে কিলঘুসি ও পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর

ভুক্তভোগী ওই সাংবাদিকের সহকর্মী তমা বলেন, চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় স্থানীয় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতিতে তাকে প্রথমে কিলঘুসি ও পরে পাথর দিয়ে আঘাত করে। তাকে পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা নিয়ে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি। এ ছাড়া এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝