রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিটার হাসকে ঘিরে ছড়িয়ে পড়া ‘ভুয়া তথ্য’ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৬৪)
X

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেছেন, এমন দাবি করে একটি যাত্রী তালিকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘দোলনচাঁপা ভিআইপি ২’ লাউঞ্জের যাত্রী তালিকায় তার নাম রয়েছে।

পুরো বিষয়টি যাচাই করে বাংলাফ্যাক্ট জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি ভুয়া এবং এতে প্রকাশিত তথ্যটি সঠিক নয়বাংলাফ্যাক্টের তথ্যমতে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া তালিকাটিতে প্রতিষ্ঠানের নাম হিসেবে ‘বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ’ উল্লেখ আছে। অথচ এই নামে বাংলাদেশে বিমানসংক্রান্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এই প্রতিষ্ঠানের আসল নাম ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)’।

বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিআইপি যাত্রী তালিকাটি ভুয়া এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে করা হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে নিয়মিতভাবে কাজ করছে তারা। একই সঙ্গে, যাচাই করা তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা অঙ্গীকারবদ্ধ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝