রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ. লীগের কর্মীরা প্রবেশ করায় ১ মণ দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির কার্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৭৩)
X

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির একটি কার্যালয়ে আওয়ামী লীগের কিছু কর্মী প্রবেশ করায় সেই অফিস এক মণ দুধ দিয়ে ধোয়া হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে দুধ ঢেলে পরিষ্কার করা হয় পুরো অফিস চত্বর। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করে। এটা শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গ নয়, এটা ছিল গণঅভ্যুত্থানের চেতনাকে অপমান করার সামিল। এ ঘটনার প্রতিবাদে ‌‘ফ্যাসিবাদের দোসরদের প্রবেশে কলুষিত’ কার্যালয়কে প্রতীকীভাবে শুদ্ধ করতে দুধ দিয়ে ধুয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘ঐতিহাসিক অভ্যুত্থান দিবসের চেতনাকে কলঙ্কিত করেছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই প্রতীকী কর্মসূচি। আওয়ামী লীগের এজেন্টরা পার্টি অফিসে ঢুকে যা করেছে, তা ক্ষমার অযোগ্য। তাই এক মণ দুধ দিয়ে আমরা অফিস ধুয়ে পরিষ্কার করেছি। এটাই ছিল আমাদের বার্তা। এই অফিস আর কখনো ফ্যাসিবাদের আস্তানা হতে পারে না।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছাত্রদল ও যুবদলের কর্মীরা দুধভর্তি বালতিতে করে কার্যালয়ের বারান্দা ও প্রবেশপথ ধুয়ে দিচ্ছেন।বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিএনপি একটি আদর্শিক দল। গণঅভ্যুত্থানের মতো গৌরবময় স্মৃতির দিনে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় কার্যালয় হলো আমাদের সংগ্রামের প্রাণকেন্দ্র। এটি রক্ষা করা যেমন দায়িত্ব, তেমনি শুদ্ধ রাখাও প্রয়োজন। আমি তরুণদের উদ্দীপনা ও দায়িত্ববোধকে সাধুবাদ জানাই।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝