রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৩৭ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৫ ৭:১৯ পিএম  (ভিজিট : ৯১)
X

কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শহিদদের স্মরণে “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি” আজ সোমবার (৪ জুলাই) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন| রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা, মো: আমিরুল ইসলাম এবং প্রধান কার্যালয়, প্রধান শাখাসহ ঢাকা অঞ্চলের আওতাধীন বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

মার্কেটিং ইউনিটের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নাসিমুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী তাঁর বক্তব্যে জুলাই গণঅভুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

তিনি আরও উল্লেখ করেন, রক্তদান শুধু মানবসেবাই নয় বরং মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ দান। এ সময় তিনি রেডক্রিসেন্টসহ রক্তদানে নৈতিক ও সামাজিক দায়িত্বে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝