রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের জোন অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১০০)
X

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ব্যাংকের রংপুর জোনাল অফিস কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে.এম. মুনিরুল আলম আল-মামুন। রংপুর জোনপ্রধান মোঃ মতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। 

এসময় রংপুর ও বগুড়া জোনের অধীনস্থ শাখাসমূহের প্রধান, প্রধান কার্যালয়ের নির্বাহী এবং অন্যান্য কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যবসায়িক কৌশল, সেবার মানোন্নয়ন এবং আগামীর লক্ষ্যমাত্রা অর্জনে সম্মেলনে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝