রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল ২ ও প্রধান শাখার ব্যবসায়িক পর্যালোচনা সভা
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৭৪)
X

অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল ২-এর আওতাধীন অঞ্চল, করপোরেট ও শাখাগুলো এবং প্রধান শাখার ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। প্রধান শাখার মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। 


এছাড়া বক্তব্য রাখেন ঢাকা সার্কেল ২-এর মহাব্যবস্থাপক মু. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানি বৃদ্ধির উপর নির্দেশনা দেন। 

এছাড়াও তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান এবং ব্যবস্থাপকগণকে নির্দেশনা প্রদান করেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝