বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কৃষি ব্যাংকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৯২)
X

বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপনের অংশ হিসেবে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। 

শনবিার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন। 

তিনি বলেন এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল লক্ষ্য শিশুদের সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করা এবং জুলাই পুনর্জাগরণের চেতনাকে উপজীব্য করে তারুণ্যের উদ্যম এবং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় অংশগ্রহণের প্রতীক হিসেবে তুলে ধরা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। 

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এই আয়োজনে সহযোগিতা করেন। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা/কর্মচারীদের তিন শতাধিক সন্তান তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝