রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:০৩ পিএম   (ভিজিট : ৬৫)
X

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নোয়াখালী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যাংকটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুল হক।

সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী জোনপ্রধান মোঃ আনোয়ার হোসেন। এতে জোনের অধীনস্থ শাখাসমূহের প্রধান, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ব্যবসায়িক অগ্রগতি, শাখাভিত্তিক পারফরম্যান্স, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের সার্বিক উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। বক্তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও উদ্যোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝