রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ত্রিপুরায় সার্ক জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক প্রণব সরকার
বিশেষ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:১৬ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৫ ৫:২৪ পিএম  (ভিজিট : ২১২)
X

প্রথিতযশা সাংবাদিক প্রণব সরকার সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের আহবায়ক মনোনীত হয়েছেন। ত্রিপুরায় সার্ক জার্নালিস্ট ফোরামের  নতুন অধ্যায় গঠিত, আহ্বায়ক হলেন প্রণব সরকার।ত্রিপুরায় প্রথমবারের মতো গঠিত হলো আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা চ্যাপ্টার। 

এই অধ্যায়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা আজ নেপাল থেকে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা চ্যাপ্টার গঠনের ঘোষণা দেন। 

এর মাধ্যমে ত্রিপুরায় আন্তর্জাতিক সাংবাদিকদের একটি মঞ্চ গঠনের নতুন অধ্যায় সূচিত হলো। সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিপুরা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক প্রণব সরকারকে। 
উল্লেখযোগ্যভাবে, শ্রী প্রণব সরকার বর্তমানে জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি দেশের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদেও মনোনীত হয়েছেন। এই উদ্যোগ ত্রিপুরার সাংবাদিক সমাজে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশা করা হচ্ছে।

সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো:আব্দুর রহমান এক বার্তায় অভিনন্দন জানিয়ে বলেছেন, "ত্রিপুরা রাজ্যের প্রথিতযশা সাংবাদিক প্রণব সরকার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের দায়িত্ব নেওয়ায় সার্ক জার্নালিস্ট ফোরাম আরো শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে"
সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট   ড.অনিরুদ্ধ সুধাংশু  এবং বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নাসির আল মামুন এক বার্তায়  ত্রিপুরা রাজ্যের নবনিযুক্ত আহবায়ক  প্রণব সরকার কে অভিনন্দন জানিয়েছেন ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝