সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:২৫ পিএম   (ভিজিট : ৯৪)
X

এবি ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের SICIP প্রকল্প এর আওতায় আয়োজিত মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি”-এর সমাপনী অনুষ্ঠান কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। একইসঙ্গে ‘প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম’-এর আওতায় কিছু উদ্যোক্তার মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও SICIP প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান। আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং ইফতেখার এনাম আওয়াল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ফজলুল হক, এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কক্সবাজার অঞ্চলের অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন প্রশিক্ষণ কার্যক্রম ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কার্যকর ভূমিকা রাখবে। উদ্যোক্তাদের নেটওয়ার্ক, ব্যবসায়িক জ্ঞান এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতেই এই ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।








Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝