রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা এখন নতুন ঠিকানায়
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১১৮)
X

অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা নিয়ে এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। রবিবার (২৭ জুলাই) রাজধানীর গুলশান এভিনিউয়ের বিটিআই ল্যান্ডমার্ক ১৬-এ অবস্থিত এই নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার (২৮ ‍জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ শাখার কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অত্র স্থানান্তর শুধুই একটি নতুন ঠিকানায় যাওয়া নয়—এটি একটি নতুন সম্ভবনার দুয়ার উন্মোচন। তিনি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় সবার অংশগ্রহণ কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম, এস কে মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং ব্যাংকের সাবেক উপদেষ্টা ইকবাল উ আহমেদ। এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝