রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্রীড়ার সাথে আজীবন থাকবো ইনশাআল্লাহ : কামরুজ্জামান সোহাগ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৯২)
X

গাইবান্ধার সাঘাটা উপজেলার বটতলা বাজার সুপার কাপ ফুটবল টূর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ বলেন, আজকের যুবকরাই আগামীদিনের ভবিষ্যত, মাদকমুক্ত সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগনের ভাগ্য উন্নয়নের দল, তাই আমি যতদিন বেচে আছি চেষ্টা করে যাবো ক্রীড়ার সাথে থেকে সুন্দর প্রজন্ম গড়ে তুলতে। 

২৬ শে জুলাই বিকাল চারটায় গাইবান্ধা জেলা শ্রমিকদলের সদস্য শেখসাদীর সভাপতিত্বে মনোমুগ্ধকর জম-জমাট এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ০৬ নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপি র আহ্বায়ক স্বপন শেখ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান, সাঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মামুন কাদির সুমন, যুগ্ন আহ্বায়ক শামীম মন্ডল, হারুন সরদার, বোনাড় পাড়া ইউনিয়ন যুবদলের আহব্বায়ক মোখলেসুর রহমান মুকুল, সদস্য সচিব হাসান মিয়া, সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সৃজন আহমেদ শিপন, ছাত্রনেতা মনির মিয়া, স্থানীয় ০৯ টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ। 

খেলা শেষে সাঘাটা ফুলছড়ি গাইবান্ধা আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ সবার মাঝে পুরুষ্কার বিতরন করেন এবং আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমী নামে একটি ক্রীড়া সংঘের অফিস উদ্ধোধন করেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝