রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়ার কোনো বিকল্প নেই : কামরুজ্জামান সোহাগ
গাইবান্ধার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৪৭ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ৭:৩৬ পিএম  (ভিজিট : ১৭৬)
X

মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও গাইবান্ধা জেলা বিএনপি সদস্য কামরুজ্জামান সোহাগ।

শুক্রবার (২৫ জুলাই) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুরস্থ বাংলাবাজার স্টেডিয়ামে অুনষ্ঠিত ‘যুব উন্নয়ন সোসাইটি ক্রিকেট টুনামেন্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইতোমধ্যে ফুলছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।

মাদকমুক্ত ফুলছড়ি গড়তে নিজ উদ্যোগে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ক্রিকেট একাডেমি এবং একটি করে ফুটবল একাডেমি গড়ে তোলার জন্য ইউনিয়ন ছাত্রদলের নেতাদের আহ্বান জানান তিনি। প্রত্যেকটি একাডেমির খরচ নিজ উদ্যোগে চালাবেন বলে অঙ্গীকার করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এই নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুন মিয়া। ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ফুলছড়ি যুবদলের আহ্বায়ক মক্কা, সদস্য সচিব কামরুল, কন্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সৌরভ, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহুল, ফজলুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলুল হক বিজয়, আয়োজক সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. মোসলেম মণ্ডল, ফজলুপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম প্রমুখ নেতারা।

আ. দৈ./কাশেম/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝