রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় করা হবে: নাহিদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

আাগামী ৫ আগস্টের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্র দাবি আদায় করা হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ এনসিপি আয়োজিত জুলাই পথযাত্রায় এ কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক নিহত হয়েছেন, তাদেরকে শহিদি মর্যাদা দিতে হবে।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।পরে পদযাত্রাটি হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়।

এর আগে পদযাত্রাটি ফারুকী পার্ক সড়ক, মৌড়াইল, কলেজ মোড়, টি.এ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দলের স্থানীয় নেতাকর্মীরা মানুষ উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝