রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৩৩)
X

থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় ফরিদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। মহাসড়কে অবৈধভাবে থ্রি হুইলার চলাচল করার ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৩০ সেপ্টেম্বর)  সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় মিনি বাসের তিন শ্রমিককে মারধর করে থ্রি হুইলারের শ্রমিকরা। 

এ ঘটনার পর বাস শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখে। রাতে উভয় পক্ষের মধ্যে কোন ধরনের সমঝোতা না হওয়ায় মঙ্গলবার ( ১ লা অক্টোবর)  সকাল থেকেও আভ্যন্তরীণ কোন রুটেই বাস চলাচল করেনি। আর দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করলে ফরিদপুর থেকে দূর পাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী জানান, মহাসড়কে অবৈধ যান ফ্রি হইলা চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। 

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, উভয় পক্ষের সাথে আলোচনা চলছে। সমঝোতা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। 

আ. দৈ. /কাশেম/  রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝