রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে পৌনে ৩ কোটি টাকার চাল আত্মসাৎ
সাবেক এমপি আনোয়ারুলসহ ১৪ জনের বিরুদ্ধে চাল আত্মসাতের মামলা দুদকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:৫১ পিএম  আপডেট: ২২.০৭.২০২৫ ৮:০২ পিএম  (ভিজিট : ১৪৭)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান (তুহিন), সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের ১২ সাবেক চেয়ারম্যানসহ মোট ১৪ জনের বিরুদ্ধে প্রতারণা,ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে ৩৬০ জিআর প্রকল্পের প্রায় দুই কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে  মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ জুলাই) ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে এসব তথ্য জানান। 

দুদকের মামলায় অভিযুক্তরা হলেন- ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান (তুহিন), নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান মালেক চৌধুরী, সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবিএম সিরাজুল হক, নান্দাইলের ১১নং খারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল খায়ের, ৯ নং আচারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ১২নং জাহাঙ্গীরপুরের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ৪নং চন্ডীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া, ৮নং সিংরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ২নং মোয়াজ্জেমপুরের সাবেক চেয়ারম্যান মো. আবুল খায়ের বাবুল, ১০নং শেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া (মিল্টন), ৭নং মুসুল্লী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মো. ইফতিকার উদ্দিন ভূঁইয়া, ৫নং গাংগাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, ৩নং নান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন কাজল ও ১নং বেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন সরকার।

এামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ১৩২টি ও ২২৮টি ভুয়া প্রকল্প দেখিয়ে যথাক্রমে ৩৬৪ ও ৪৭১ মেট্রিক টন জিআর চাল আত্মসাৎ করেন। যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় দুই কোটি ৮৭ লাখ ৮৬ হাজার টাকা। আসামিরা সরকারি দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝