রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমান দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬:১১ পিএম   (ভিজিট : ৯০)
X

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি.।

এই জাতীয় শোকাবহ সময়ে প্রাইম ব্যাংক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিশ্রুত অর্থ আহত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের জরুরী চিকিৎসা, বার্ন ইউনিটে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি ও প্রার্থনা রইলো। আমরা আশা করি, আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও কমাবে এবং তাদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সহায়তা করবে।’

দুর্যোগের সময় যারা দ্রুত সাড়া দিয়েছেন, বিশেষ করে উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। জাতির যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রাইম ব্যাংক ভবিষ্যতেও যেকোনও কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝