সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের আত্নার মাগফিরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ৯১)
X

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষর্থীদের আত্নার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ব্যাংকে এ কর্মসূচি পালন করা হয়েছে। শোক পালনের উদ্দেশ্যে ব্যাংকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ।

দোয়ায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝