রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে প্রবীণ ব্যবসায়ীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
রাধে মল্লিক তপন, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৮৫)
X

প্রেস বিজ্ঞপ্তি: সিলেটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক তত্বাবধায়ক, উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব ইম্তাজ আলীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেটের একটি অভিজাত হোটেলে বৃহত্তর মদিনা মার্কেট সর্বস্তরের ব্যবসায়ী মহলের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও আব্দুল বাছিত মহসিন, হাজী সেলিম আহমেদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা খলিলুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, হজী আব্দুল মালিক খান, মাসুদ আহমেদ চৌধুরী, আব্দুস সোবহান, আব্দুল জব্বার শাহী, সেলিম আহমেদ শিবলী, আফম খলিল, আব্দুস সত্তার, আলী আহমদ, মিসবাউজ্জামান, আবুল বশর খোকন,এমদাদুল হক স্বপন, এনাম, ইয়াসিন, আব্দুল কাইয়ুম, মো. তাজ উদ্দিন, জুনেদ আহমদ, মঈনুল ইসলাম, ইউপি সদস্য বশিরসহ শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ প্রমুখ। দোয়া পরিচালনা করেন আল-মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা আবু উমামা মাহফুজ আহমেদ।

আ. দৈ. /কাশেম/  মল্লিক


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝